বিরলে টাপেন্টাডলসহ যুবক আটক

প্রকাশ: বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ণ
বিরলে টাপেন্টাডলসহ যুবক আটক

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরলে থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ জুয়েল রানা (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ১১ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের বড় বৈদ্যনাথপুর মোড়লপাড়া মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত জুয়েল রানা পলাশবাড়ী কটিয়াপাড়া এলাকার মো. সুরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিরল থানার একটি চৌকস দল বড় বৈদ্যনাথপুর মোড়লপাড়া মোড় সংলগ্ন ধুলাতৈড়গামী কাঁচা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় রফিজা খাতুনের বসতবাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তা থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ জুয়েলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল এমরান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-৯, তারিখ: ০৫/০৮/২০২৬) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন