নাসিরনগরে দুই মাদক কারবারি আটক

প্রকাশ: মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
নাসিরনগরে দুই মাদক কারবারি আটক

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিপুল পরিমাণ উত্তেজক ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যানসহ তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশের একটি চৌকস টিম তিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান আটক করে। পরবর্তীতে পিকআপটিতে তল্লাশি চালিয়ে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সুনামগঞ্জ সদর থানার নতুন গোদিগাঁও এলাকার মৃত আঃ জলিলের ছেলে মোঃ আবুল হোসেন এবং দোয়ারাবাজার থানার এরুয়াখাই এলাকার আঃ লতিফের ছেলে মোঃ রাশেদ মিয়া।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মোঃ আবুল হোসেনের বিরুদ্ধে পূর্বেও দেশের বিভিন্ন থানায় ৩টি মাদক মামলা রয়েছে।

নাসিরনগর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন