সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ণ
সৈয়দপুরে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজার প্রত্যক্ষ নেতৃত্বে এ সফল অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির মূল হোতা ও চোর চক্রের সক্রিয় সদস্য দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার অধিবাসী মোঃ সাব্বির হোসেন এবং চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ও হেফাজতে রাখার অপরাধে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের মতির মোড় (ফাইলেরিয়া হাসপাতাল এলাকা) অধিবাসী মোঃ ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩টি চোরাই মোটরসাইকেল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, "অপরাধ ও চুরি-ছিনতাই মাদক রোধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে চোর চক্রের মূল হোতাসহ ক্রেতাকে গ্রেফতার করতে সক্ষম হই। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের আদালতে সোপর্দ করা হচ্ছে। সৈয়দপুর এলাকাকে মাদক, চোর ও অপরাধমুক্ত রাখতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।"

এআইএল/সকালবেলা