খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ
খুলনা ব্যুরো: খুলনা মহানগরীতে বাংলাদেশ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল সোয়া পাঁচটার দিকে নগরীর শিববাড়ি মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে তেঁতুলতলা মোড়ে পৌঁছালে এ আটকের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিববাড়ি মোড় থেকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি তেঁতুলতলা মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয় এবং ছত্রভঙ্গ করতে ধাওয়া করে। এ সময় অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—ইব্রাহিম ও পনু সরদার। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঝটিকা মিছিল থেকে দুজনকে আটক করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা