ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে ২৬০ পিস ইয়াবাসহ এক নারী ও দুই পুরুষকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল কাতিহার বাজার এলাকার আনসারুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগে লিলি আক্তার (৪২), নয়ন আলী (২৮) ও রওশন জামিলকে (২৬) গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে লিলি আক্তার ও নয়ন আলী কাতিহার এলাকার বাসিন্দা আনসারুল ইসলামের সন্তান এবং রওশন জামিল রাজোর এলাকার আব্বাস ওরফে ডাবলুর ছেলে।

ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ (ওসি) গোলাম রসুল জানান, মাদকমুক্ত সমাজ গড়তে ডিবি পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন