শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৮ নম্বর রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— হরিণছড়া চা বাগানের স্টাফ লাইনের জলিল মিয়ার ছেলে জমির মিয়া (৩০), গাড়ো লাইনের মৃত মতিন মিয়ার ছেলে জিলু মিয়া (২৭) এবং একই লাইনের মৃত জয়নাল মিয়ার ছেলে মো. নুর হোসেন (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজীব চৌধুরীর নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বিক্রয়ের উদ্দেশ্যে ভারতীয় মদ নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন