কুলাউড়ায় পুলিশের অভিযানে যানবাহন জব্দ

প্রকাশ: মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ণ
কুলাউড়ায় পুলিশের অভিযানে যানবাহন জব্দ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় রেঞ্জ ডিআইজির নির্দেশনায় সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের অংশ হিসেবে সড়কে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। 

সোমবার (১১ মে) বিকেলে কুলাউড়া-জুড়ি আঞ্চলিক সড়কের আউটার সিগন্যাল এলাকায় এই অভিযান চালানো হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যার নেতৃত্বে থানা পুলিশ দ্বিতীয় দিনের মতো এই অভিযান পরিচালনা করে। অভিযানে হেলমেটবিহীন চালক, ড্রাইভিং লাইসেন্স বিহীন যানবাহন এবং মেয়াদোত্তীর্ণ কাগজপত্রসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় মোট ৪টি মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ২টি যানবাহন জব্দ করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের এই কঠোর অবস্থানে সাধারণ পথচারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরানো ও দুর্ঘটনা কমাতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। যেকোনো জায়গায়, যেকোনো সময় আমরা এই ধরনের চেকপোস্ট বসিয়ে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

এ.আই.এল/সকালবেলা