নীলফামারীতে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ণ
নীলফামারীতে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ মাইনুল হক, নীলফামারী: ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে যথাযথ মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। 

শুক্রবার (১ মে) জেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সকালে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তারা শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দিবসটি উপলক্ষে জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘হিমোগ্লোবিন’ নামক সংগঠনের উদ্যোগে একটি বিশেষ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। রক্তদাতার সংখ্যা বৃদ্ধি এবং রক্ত সংগ্রহ প্রক্রিয়া সহজ করতে অনুষ্ঠানে 'Hemoglobin Apps' ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। ‘মানবতার শ্রেষ্ঠ দান, রক্ত দিয়ে বাঁচাই প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।

জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, কৃষক দলের সভাপতি মোগ্নি মাসুদুল আলম দুলাল এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি নুর আলম। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন