সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দিনব্যাপী সরকারি সফরে আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভূমি সিলেটে এসে হযরত শাহজালাল (রহ.)-এর পবিত্র মাজার জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে রাষ্ট্রপতিকে বহনকারী কঠোর নিরাপত্তার গাড়িবহর সিলেট নগরীর দরগাহ মহল্লায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এসে পৌঁছায়।

সেখানে পৌঁছে তিনি পবিত্র মাজার জিয়ারত করেন এবং দেশের অগ্রগতি, অর্থনৈতিক সমৃদ্ধি, শান্তি ও জনগণের সার্বিক কল্যাণ কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। মাজার জিয়ারত ও মোনাজাতের আনুষ্ঠাকিতা শেষে দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে রাষ্ট্রপতি মাজার প্রাঙ্গণ ত্যাগ করেন। সেখান থেকে তাঁর গাড়িবহর নগরীর উপকণ্ঠে অবস্থিত আরেক মহান সুফি সাধক হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে যাত্রা করে।

এর আগে সকাল ১১টা ২৭ মিনিটের দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিক প্রটোকলে তাঁর গাড়িবহর সরাসরি সুরমা নদীর তীরবর্তী ঐতিহাসিক সিলেট সার্কিট হাউজে পৌঁছায়। সেখানে কিছু সময় বিশ্রাম ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর দুপুরের দিকে তিনি শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

এদিকে রাষ্ট্রপতির এই আগমন ও মাজার জিয়ারতকে কেন্দ্র করে সিলেট মহানগরীজুড়ে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওসমানী বিমানবন্দর, সার্কিট হাউজ এবং দরগাহ গেটসহ রাষ্ট্রপতির গমনাগমনের নির্ধারিত সড়কগুলোতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের বাড়তি উপস্থিতি ও কড়া নজরদারি লক্ষ্য করা গেছে।

মন্তব্য করুন