নীলফামারীতে পুলিশের চিরুনি অভিযানে আটক ২

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
নীলফামারীতে পুলিশের চিরুনি অভিযানে আটক ২

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর টেক্সটাইল এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে টানা তিন ঘণ্টার ব্যাপক চিরুনি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। 

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫০টিরও বেশি বাড়ি ও মাদক কেনাবেচার স্পটে এ অভিযান চালানো হয়।

অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ একজনকে এবং একটি মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আটক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ বি এম ফয়জুল ইসলাম। এতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), থানা পুলিশ ও পুলিশ লাইন্সের বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের কঠোর ও পরিকল্পিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন