ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার সকালে নড়াইল জজ কোর্ট এলাকায় বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
র্যালি পরবর্তী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা সাধারণ মানুষকে আইনি সহায়তার গুরুত্ব এবং সরকারি এই সুযোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আছাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নূর-ই-আলম সিদ্দিকীসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ