নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে ধরা পড়ার পর পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া নারী মাদক কারবারি (ফাইল ছবি)।

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ মোছাঃ মাজেদা বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় সচেতন জনতা।

গত শুক্রবার (২৪ জুলাই) রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাজেদা বেগম উপজেলার বেলুয়া গ্রামের (দিঘীর পূর্বপাড়, ইমাম হোসেনের বাড়ি) আনাল মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হরিপুর ইউনিয়নের নরহা পশ্চিম পাড়া এলাকার চঞ্চল ফকিরের টিনশেড মুদি দোকানের সামনের পাকা রাস্তায় মাজেদা বেগমকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে ওনাকে তল্লাশি করা হলে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে উপস্থিত সবাই নাসিরনগর থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে তারা উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাজেদা বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে শনিবার (২৫ জুলাই) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা (মামলা নং-১৮) দায়ের