মুফতি আসাদুজ্জামান নূর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত
বিশেষ প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত আলেম মুফতি আসাদুজ্জামান নূর গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জুমার নামাজের উদ্দেশ্যে নরসিংদী ব্যাংক কলোনি মসজিদে যাওয়ার পথে রায়পুরা উপজেলার চক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবািরক সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যানবাহনের ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনায় তাঁর বাম হাতের কনুই থেকে বুক (সীনা) পর্যন্ত দুটি অংশ ভেঙে গেছে। এ ছাড়া বুকের পাঁজরের হাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
দুর্ঘটনার পর পরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। হুজুরের আশু আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য তাঁর ছাত্র এবং সহকর্মী সহকারী শিক্ষক শরিফুল ইসলামসহ সর্বস্তরের আলেম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীরা দেশবাসীর কাছে বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছেন।
এআইএল/সকালবেলা