কটিয়াদী প্রেসক্লাব কমিটির সঙ্গে এমপির মতবিনিময়

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
কটিয়াদী প্রেসক্লাব কমিটির সঙ্গে এমপির মতবিনিময়

মিজানুর রহমান (কটিয়াদী): কিশোরগঞ্জের কটিয়াদী প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল ও মতবিনিময় করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কটিয়াদী প্রেসক্লাব কার্যালয় মিলনায়তনে এ সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মেনুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া ও শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম সেতু এবং কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। এ ছাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কটিয়াদী উপজেলার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সচেতনতা তৈরি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিষদ আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন কটিয়াদীর অগ্রযাত্রায় সাংবাদিকদের গঠনমূলক লেখনীর মাধ্যমে সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এলাকার নানা সমস্যা, অপার সম্ভাবনা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সঠিকভাবে ফুটিয়ে তুলতে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। একই সঙ্গে তিনি কটিয়াদী প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও পেশাদার সাংবাদিকতার মান রক্ষায় সব ধরনের সহায়তার দৃঢ় আশ্বাস দেন।

এআইএল/সকালবেলা