পাবনায় ধর্ষণ মামলার আসামিকে গুলি করে হত্যা

প্রকাশ: সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ
পাবনায় ধর্ষণ মামলার আসামিকে গুলি করে হত্যা

সকালবেলা নিউজ: পাবনার আটঘরিয়া উপজেলায় আলোচিত কিশোরী তমা খাতুন ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি আদম আলীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার একদন্ত ইউনিয়নের ষাটগাছা বাজারে এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা আদম আলীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের পেছনে থাকা সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন