সাতক্ষীরায় জামায়াতের সাবেক এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ
মেহেদী হাসান মারুফ, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুলের ফাঁসি ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে প্রতিবাদ হিসেবে প্রতিকৃতি দাহ করা হয়।
মিছিল শেষে বক্তব্য রাখেন নোয়াঁরবেকী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, ব্যবসায়ী আবুল কালাম মোড়ল, আমিছুরজ্জামান এবং নূরনগর পাবলিক লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাবেক এমপি গাজী নজরুলের অনৈতিক কর্মকাণ্ড ও নির্মম নির্যাতনের হাত থেকে রক্ষা পাননি তরুণী মরিয়ম। তাঁর হত্যার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
এআইএল/সকালবেলা