দেবিদ্বারে বাঁশ কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ণ
দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে চাচা ও ভাতিজার হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বারুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশ কাটাকে কেন্দ্র করে বারুর গ্রামে শফিকুল ইসলামের সাথে অভিযুক্তদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের চাচা-ভাতিজা মিলে শফিকুলের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
এআইএল/সকালবেলা