নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌপরিবহন প্রতিমন্ত্রীর চাল বিতরণ

প্রকাশ: শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌপরিবহন প্রতিমন্ত্রীর চাল বিতরণ

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা এলাকায় নদীভাঙনে গৃহহীন ও অসহায় মানুষের মাঝে সরকারি অনুদানের জিআর চাল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় নদীভাঙনকবলিত প্রায় দুই শত পরিবারের মধ্যে এ চাল বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

চাল বিতরণকালে মেহেন্দিগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিক এলাহী বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, পৌরসভা শাখা বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন