বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

সাঈদ পান্থ, বরিশাল: বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে, নতুন বাজার ফরেস্টার অফিস সংলগ্ন ময়লার স্তূপে পরিচ্ছন্নতার কাজ করছিলেন বরিশাল সিটি করপোরেশনের কর্মীরা। কাজ করার সময় একটি প্লাস্টিকের বয়ামের মধ্যে তাঁদের চোখে পড়ে দুই নবজাতকের লাশ। বিষয়টি সাথে সাথে স্থানীয়দের জানানো হলে পুলিশে খবর দেওয়া হয়।

পরবর্তীতে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে। মৃত নবজাতকদের একজন ছেলে এবং একজন মেয়ে। উদ্ধার হওয়া নবজাতকদের পরিচয় শনাক্ত এবং ঘটনাটি কীভাবে ঘটেছে, তা অনুসন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন