ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ণ
ধামরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

বিশেষ প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকসসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— অটোরিকশার যাত্রী টাঙ্গাইলের জাকারিয়া (১৩) ও আঁখি আক্তার (২৫) এবং চালক জুয়েল (৪০)। আহতরা হলেন— লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫) ও সেলিম (৩৫)।

পুলিশ জানায়, বিকেলে নান্দেশ্বরী বটতলা এলাকায় বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পাশের মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অন্য আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন