ভাঙ্গায় স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ
ভাঙ্গায় স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার

আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মারুফ খাঁ (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মারুফ ওই গ্রামের মিন্টু খাঁর ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, কিছুদিন আগেই বিবাহবন্ধনে আবদ্ধ হন মারুফ। শনিবার রাতে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি হলে বাবা বকাঝকা করে তাঁদের আলাদা কক্ষে ঘুমাতে পাঠান। পরদিন বেলা গড়িয়ে দুপুর হলেও নিজ কক্ষের দরজা না খোলায় স্বজনদের সন্দেহ হয়। পরে জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন ও স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন