ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর): গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।
এসময় বক্তারা দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল স্তরের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ