কিশোরগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
কিশোরগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা পরিষদ প্রশাসকের শ্রদ্ধা
কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করছেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল (ছবি: সংগৃহীত)।

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কিশোরগঞ্জে জুলাই শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে তিনি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে পৃথকভাবে কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির পক্ষ থেকেও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া সহ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং একটি সুশাসনভিত্তিক সাম্য ও ন্যায়বিচারের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

মন্তব্য করুন