বগুড়ায় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশ: বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ণ
বগুড়ায় জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা

ওয়াফিক শিপলু, বগুড়া প্রতিনিধি: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বগুড়ায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম আহমেদ (পিপিএম)।

সংবর্ধনা সভায় জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধারা সশরীরে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন। বক্তারা তাঁদের অসামান্য আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে আনুষ্ঠানিক সম্মাননা তুলে দেওয়া হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন