জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ণ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর চিরুনি অভিযান

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুর এলাকায় অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনীর সমন্বিত চিরুনি অভিযান শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে পুলিশ, র‍্যাব ও বিজিবির একাধিক দল এ যৌথ অভিযান পরিচালনা করছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জনসংযোগ) মোহাম্মদ রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল থেকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বিভিন্ন পয়েন্টে তল্লাশি ও আস্তানা ঘেরাও করে অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা এবং স্থানীয় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এ কার্যক্রমের প্রধান লক্ষ্য।

বিকেলের দিকে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে বিভিন্ন দিক থেকে জঙ্গল সলিমপুর এলাকায় প্রবেশ করতে দেখেন স্থানীয়রা।

অভিযান শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব নয় উল্লেখ করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অভিযান সম্পন্ন হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন