ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
শুভ সমদ্দার, পিরোজপুর: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ মো. আলীম খান (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি এলাকায় এই অভিযান চালানো হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানের বিবরণ: পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উত্তর শিয়ালকাঠি গ্রামের ফারজানে রাসুল জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলীম খান পালানোর চেষ্টা করলে গোয়েন্দা সদস্যরা তাঁকে হাতে-নাতে গ্রেপ্তার করেন।
পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আইনি ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাঁর সাথে অন্য কোনো অপরাধ চক্রের যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ