ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ শাহারিয়ার (সোহেল), বিশেষ প্রতিনিধি: নওগাঁর মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির সময় একটি তেলবাহী ট্রাক-লরিসহ দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় লরি ও ড্রাম ভর্তি মোট ৬ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, গভীর রাতে অবৈধভাবে লরি থেকে ডিজেল বিক্রির সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা গ্রামের আছের আলীর ছেলে ট্রাকচালক মোঃ আনোয়ার হোসেন (৩৬) এবং ডিজেল ক্রেতা মান্দা উপজেলার চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে মোঃ এরশাদ হোসেন (৪৫)।
অভিযানকালে পুলিশ লরি ভর্তি ৫,১০০ লিটার এবং ড্রামে বিক্রয় করা ১,১০০ লিটারসহ সর্বমোট ৬,২০০ লিটার ডিজেল জব্দ করে। এছাড়া ডিজেল বহনে ব্যবহৃত ট্রাক-লরি এবং তেল বিক্রির নগদ ৫৫,০০০ টাকা জব্দ করা হয়েছে।
মান্দা থানা পুলিশ জানায়, এ ঘটনায় প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলায় আটককৃত দুইজন ছাড়াও ঘটনার সাথে জড়িত আরও দুইজনকে আসামি করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত তেল ও নগদ টাকা আদালতের নির্দেশনা মোতাবেক নিষ্পত্তি করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ