জামালপুরে যুবদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

জামালপুরে যুবদল নেতার ঈদ সামগ্রী বিতরণ

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুরে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জেলা যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু। মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে পৌর শহরের রানীগঞ্জ বাজার গ্লোকজ ফ্যাক্টরি মোড়ে এই সামগ্রী বিতরণ করা হয়। 

শফিউল্লাহ আকন্দ রাজু জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ এবং যুবদলের সাধারণ সম্পাদক মতিউর রহমান স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এলাকার দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, চিনি, সেমাই ও দুধ বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও রাজনৈতিক নেতৃবৃন্দকে এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয় এবং এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি করবে। 

যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজু তাঁর বক্তব্যে বলেন, প্রতি বছরের মতো এবারও তিনি নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ঈদ সামগ্রী হাতে পেয়ে উপস্থিত উপকারভোগীরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন