ভাঙ্গায় গুলি ছোড়া সেই দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ণ
ভাঙ্গায় গুলি ছোড়া সেই দুই আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি হামিদুল গাজী ও তাঁর সহযোগী এক নারীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১০ ও র‍্যাব-১-এর যৌথ অভিযানে গুলশান এলাকা থেকে চলন্ত প্রাইভেটকারসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হামিদুল গাজী মুন্সীগঞ্জের লৌহজং থানার মৌছামান্দ্রা গ্রামের মোতালেব গাজীর ছেলে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে স্থানীয় হোটেল কর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান হামিদুল গাজী। একপর্যায়ে তিনি নিজের প্রাইভেটকার থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং তাঁর সঙ্গীকে নিয়ে দ্রুত চম্পট দেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, যৌথ অভিযানের পর গ্রেপ্তারকৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আসামিদের বিরুদ্ধে আইনগত পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন