যুব মজলিসের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগরীর সাহরি মাহফিল

যুব মজলিসের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগরীর সাহরি মাহফিল

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে সাহরি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) ভোরে নারায়ণগঞ্জের গেদ্দার বাজার এলাকায় মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় স্থানীয় নেতারা অংশ নেন।

নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহরি মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান। ছাড়া সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ মাওলানা জাকির হোসাইন, প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, প্রকাশনা বিভাগের সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন ইমাম এবং প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক মোল্লা খালিদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভুইয়াও উপস্থিত ছিলেন।

ছাড়া যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, সাবেক প্রচার সম্পাদক হাফেজ মামুনুর রশীদ, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সংগঠন সম্পাদক হাজী লিয়াকত হোসেন, বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. সোহান খান, প্রকাশনা সম্পাদক ইমরান মোল্লাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মাহফিলে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া করা হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ দেশ, জাতি উম্মাহর কল্যাণ কামনা করেন।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন