টাঙ্গাইলে পাম্প থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে পাম্প থেকে ইউপি সদস্যের লাশ উদ্ধার

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সুরমান আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ছোট মনির ও বড় মনির পাম্পের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সুরমান আলী গালা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন