চকবাজারে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চকবাজার এলাকার ছোট কাটারায় ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় অবস্থিত একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় গুদামটিতে আগুন লাগে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তালহা বিন জসিম জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
এআইএল/সকালবেলা