গোদাগাড়ীতে সার মজুত করায় ডিলারের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ণ
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ৫০০ বস্তা সার মজুত রাখার অভিযোগে সোলায়মান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ডাইংপাড়া মোড়ে মেসার্স কৃষি ঘর নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। অভিযানকালে গোডাউনে মজুত রাখা ২০০ বস্তা এমওপি এবং ৩০০ বস্তা টিএসপি সার উদ্ধার করা হয়।
প্রশাসন জানিয়েছে, কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির যেকোনো চেষ্টা রোধে এ ধরনের আইনি পদক্ষেপ ও অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা