জয়পুরহাটে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই খুন

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
জয়পুরহাটে ছোট ভাইয়ের হাসুয়ার আঘাতে বড় ভাই খুন

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ধারালো হাসুয়ার কোপে বড় ভাই নিহত হয়েছেন। 

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত দেলোয়ার হোসেন (নাম-পরিচয় অনুযায়ী) ওই গ্রামের মৃত জামতুল্লার ছেলে এবং অভিযুক্ত ছোট ভাই নবীনুর তাঁর সহোদর।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে জমির আইল কাটাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ছোট ভাই নবীনুর ধারালো হাসুয়া দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত নবীনুরকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এআইএল/সকালবেলা