বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
বিজয়নগরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশি তল্লাশি অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ আবু তাহের নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিজয়নগর থানা পুলিশের একটি দল চান্দুরা ইউনিয়নের চান্দুরা ডাক বাংলো বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত চেকপোস্ট ডিউটিকালে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আবু তাহের নরসিংদী জেলার পলাশ থানার চলনা এলাকার মোঃ মতলিব ভূঁইয়ার ছেলে।

পুলিশ জানায়, বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন হিসেবে তাঁকে আটক করে তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন