খুলনার কুখ্যাত মাদক ব্যবসায়ী ‘বিহারী সাদ্দাম’ গ্রেফতার
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: খুলনা নগরীর খালিশপুর এলাকার কুখ্যাত মাদক কারবারি সাদ্দাম হোসেন ওরফে বিহারী সাদ্দামকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার পর গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খালিশপুরের সহকারী পুলিশ কমিশনার (এসি) কিশোর গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাদ্দামের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকসহ ২২টি বিভিন্ন মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছিল।
বিহারী সাদ্দামের গ্রেফতারের খবরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থাকা পূর্বের মামলাগুলোর আইনি পর্যালোচনা চলছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এআইএল/সকালবেলা