দীঘিনালায় জলবায়ু ও পরিবেশ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
রুপম চাকমা, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ‘ইয়ুথ ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল বাংলাদেশ’-এর উদ্যোগে ‘CHT Climate Declaration 2026’ কর্মসূচির আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা পার্বত্য অঞ্চলে বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এআইএল/সকালবেলা