নড়াইলে পুকুরপাড় থেকে ব্যক্তির লাশ উদ্ধার
শুভ সরকার, নড়াইল প্রতিনিধি: নড়াইলে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের দলজিৎপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি ওসমান গণি (৪৫) দলজিৎপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে দলজিৎপুর গ্রামের আল মামুনের পরিবারের এক সদস্য পুকুরপাড়ে এক ব্যক্তিকে উপর হয়ে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে গ্রামবাসী জড়ো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা গেছে, নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে এবং তাঁর স্ত্রী গত দুই বছর ধরে সৌদিতে অবস্থান করছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এআইএল/সকালবেলা