ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত, সংরক্ষণ ও সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য আজ বুধবার (৮ এপ্রিল) দেশের বেশ কিছু এলাকায় একটানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর, সিলেট এবং জামালপুরের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সিলেট: সিলেট নগরের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর অধীনে ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত বেশ কিছু এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এলাকাগুলোর মধ্যে রয়েছে— তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা ও আলমনগরসহ আশপাশের এলাকা।
নাটোর: নাটোরে নেসকোর রক্ষণাবেক্ষণ ও লাইনের পাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের জন্য আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। মূলত নাটোর দপ্তরের আওতাধীন 'স্টেশন ফিডার' এলাকায় এই শাটডাউন কার্যকর থাকবে।
জামালপুর: জামালপুর শহরের ১১ কেভি ভিআইপি ফিডারের আওতাভুক্ত এলাকাগুলোতেও আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংস্কার কাজের জন্য সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয়, থানা, আদালত, জেনারেল হাসপাতাল ও বিজিবি ক্যাম্পসহ গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সুবিধা পাওয়া যাবে না।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগগুলো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়া মাত্রই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। সাময়িক এই অসুবিধার জন্য কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ