দিনাজপুরে অভিযানে ট্যাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ
দিনাজপুরে অভিযানে ট্যাপেন্টাডল ও ফেনসিডিল উদ্ধার

মো. তাজুল ইসলাম, দিনাজপুর: সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) গভীর রাতে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট রাত পৌনে ৩টায় ৪২ বিজিবির অধীনস্থ গোবিন্দপুর বিওপির একটি দল হরিপুর উপজেলার বুটডাঙ্গী এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে বাংলাদেশের ১ কিলোমিটার অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই রাতে সাড়ে ২টার দিকে কারিগাঁও বিওপির অপর একটি দল কারিগাঁও এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। উভয় অভিযানে মাদক চোরাচালানিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন