ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা শহরের বড় মাঠে এক যুবককে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাঠের ভেতর বেশ কয়েকজন যুবক মিলে একজনকে ঘিরে ধরে মারধর করছেন। এ সময় সেখানে অনেক মানুষ উপস্থিত থাকলেও কাউকে বাধা দিতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসতে দেখা যায়নি।
স্থানীয়রা জানান, বড় মাঠটি শহরের মানুষের খেলাধুলা, প্রাতঃভ্রমণ ও সাধারণের অবসর কাটানোর প্রধান স্থান। কিন্তু সম্প্রতি কিছু কিশোর ও যুবকের উচ্ছৃঙ্খল আচরণের কারণে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে। প্রকাশ্যে মারধরের এই ঘটনার পর অনেক অভিভাবক তাদের সন্তানদের মাঠে পাঠাতে নিরাপত্তাহীনতা বোধ করছেন।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাঠে প্রায়ই বহিরাগত ও কিশোর গ্যাংয়ের আনাগোনা দেখা যায়। এদের কারণে সাধারণ মানুষ ও পথচারীরা অস্বস্তিতে পড়েন। সময়মতো কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দাবি জানিয়েছেন, ভিডিও দেখে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বড় মাঠে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি জোরদার করারও দাবি জানান তারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ