ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ‘প্রেসক্লাব জামালপুর’-এর সাধারণ সভা ও নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর জেলা সংবাদদাতা মুখলেছুর রহমান লিখন সভাপতি এবং সময় টিভি ও আজকের পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর আলম পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের ডাকপাড়া এলাকার সেতুলী বেম্বো গার্ডেন মিলনায়তনে সংগঠনের এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংগঠনের আয়-ব্যয় ও গত মেয়াদের সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন সাগর ফরাজী।
প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মো. মেহেরউল্লাহ, অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্ক জামালপুরের সভাপতি জাহাঙ্গীর সেলিম, প্রবীণ সাংবাদিক আ: রাজ্জাক, খাদেমুল হক বাবুল, আব্দুল আজিজ, সাইমুম সাব্বির শোভন, মোস্তাফিজুর রহমান কাজল, মো. ইমরান মাহমুদ, তানিয়া আক্তার, রাশেদুল ইসলাম রনি, দোলন বিশ্বাস এবং মো. মাসুদ রানা প্রমুখ।
সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। জামালপুরের সাংবাদিক সমাজ এই নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ