শিবিরের হাত ধরেই দাঁড়িপাল্লার বিজয় আসবে: গাজী মোতালেব আদনান

শিবিরের হাত ধরেই দাঁড়িপাল্লার বিজয় আসবে: গাজী মোতালেব আদনান

মোঃ মকবুলার রহমান, ডোমার উপজেলা প্রতিনিধি: আগামী দিনের রাজনৈতিক বাস্তবতায় ইসলামী ছাত্রশিবির একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হবে বলে মন্তব্য করেছেন গাজী আব্দুল মোতালেব আদনান। তিনি বলেন, “ইসলামী ছাত্রশিবিরের হাত ধরেই দাঁড়িপাল্লার বিজয় আসবে—ইনশাআল্লাহ।”

রোববার (২৫ জানুয়ারি) এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি ছাত্রসংগঠন নয়, এটি আদর্শ, নৈতিকতা ও সংগঠনের এক শক্তিশালী প্রতীক। দেশের তরুণ সমাজকে নেতৃত্বের পথে এগিয়ে নিতে এই সংগঠন ঐতিহাসিক ভূমিকা রেখে চলেছে।

তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে নৈতিকতা, সততা ও আদর্শভিত্তিক নেতৃত্বের যে সংকট রয়েছে, তা উত্তরণে ইসলামী ছাত্রশিবির অগ্রণী ভূমিকা পালন করছে। ছাত্রসমাজের সংগঠিত শক্তি যদি সঠিক পথে পরিচালিত হয়, তবে গণমানুষের প্রত্যাশিত পরিবর্তন অনিবার্য হয়ে উঠবে।

গাজী আব্দুল মোতালেব আদনান দৃঢ়ভাবে বলেন, “দাঁড়িপাল্লা শুধু একটি প্রতীক নয়—এটি ন্যায়বিচার, ইনসাফ ও সত্যের প্রতীক। এই প্রতীকের বিজয় মানেই মানুষের অধিকার ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা।” বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন