ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালিত
জলিলুর রহমান জনি, স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর উত্তম মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ শহরের ইবি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল হাসান রনজের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, আব্দুল কাদের সেখ, মতিয়র রহমান, রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. বিশা সেখ, জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রনজু এবং জেলা ছাত্রদলের সভাপতি মো. জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. সেরাজুল ইসলাম সিরাজ।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন্নবী হুসাইন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ