শহীদ আসাদের সমাধিতে শিবপুর উপজেলা বিএনপির শ্রদ্ধা

শহীদ আসাদের সমাধিতে শিবপুর উপজেলা বিএনপির শ্রদ্ধা

শহীদ আসাদের সমাধিতে শিবপুর উপজেলা বিএনপির শ্রদ্ধা

সুরুজ মিয়া, (শিবপুর) প্রতিনিধি: '৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে তাঁর সমাধিস্থলে উপজেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার এবং শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আজ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানের বিরুদ্ধে সংঘটিত গণ-অভ্যুত্থানে শহীদ হন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। সেই থেকে দিনটি আসাদ দিবস হিসেবে পালিত হচ্ছে।

আসাদ তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন। উনসত্তরের গণ-অভ্যুত্থানের একপর্যায়ে ২০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্রদের মিছিলে গুলি চালালে আসাদ নিহত হন। এরপর টানা আন্দোলনের মাধ্যমে ২৪ জানুয়ারি আইয়ুব খানের সামরিক শাসনের পতন ঘটে। আসাদ শহীদ হওয়ার পর ৩ দিনের শোক পালন শেষে, আওয়ামী লীগের ৬ দফা ও ছাত্রদের ১১ দফার ভিত্তিতে সর্বস্তরের মানুষের বাঁধভাঙা জোয়ার নামে ঢাকাসহ সারা দেশে। সংঘটিত হয় উনসত্তরের গণ-অভ্যুত্থান। এরই ধারাবাহিকতায় একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন