সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে শরণখোলায় ইয়ুথ ক্লাবের নতুন কমিটি

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে শরণখোলায় ইয়ুথ ক্লাবের নতুন কমিটি

শরণখোলায় ইয়ুথ ক্লাবের নতুন কমিটি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায় বন্যপ্রাণী সংরক্ষণ, উদ্ধার ও পরিবেশ সচেতনতা কার্যক্রম আরও গতিশীল করতে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিমের ২০২৬ সালের এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের সব সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সম্মিলিত সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. লিমন আহমেদ। সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক তারিণ তামিরা। সাংগঠনিক সম্পাদক মিলন মোল্লা ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ইশা।

এছাড়া বন্যপ্রাণী সংরক্ষণ সম্পাদক সামসু হাওলাদার, বন ও পরিবেশ সম্পাদক সুমাইয়া আক্তার, মাঠ কার্যক্রম সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক জুয়েল হোসেন হৃদয় এবং গবেষণা ও তথ্য সম্পাদক মো. আবু তালহা দায়িত্ব পালন করবেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম শান্ত।

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইয়ুথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম সুন্দরবন সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী উদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটির মাধ্যমে এসব কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্যরা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন