ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মিয়ানমারে পাচারকালে ১১ জন আটক, বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ
জিয়াবুল হক, টেকনাফ: মিয়ানমারে পাচারের সময় কোস্ট গার্ড বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট এবং ১১ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ