ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। এই শীতের কষ্ট লাঘবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে "কম্বল বিতরণ" কর্মসূচি পালন করেছে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার এলেঙ্গা পৌরসভার বিভিন্ন রাস্তাঘাট, ফুটপাত এবং ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
মানবতার এই কল্যাণে একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এলেঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী হাবিবুর সিদ্দিকী লিটন, আলোকিত কালিহাতীর প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আলীম এবং কালিহাতী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের আহ্বায়ক রশিদ আহাম্মদ আব্বাসী, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান মতিন, সহ-সভাপতি সুমন চন্দ্র ঘোষ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক দেবাশীষ কর্মকারসহ স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রতি বছরই রিপোর্টার্স ইউনিটি পেশাগত কাজের পাশাপাশি মানবতার সেবায় যেভাবে এগিয়ে আসে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশেষ করে বিত্তবানদের যা করার কথা, সংবাদকর্মীরা সেই দায়িত্ব পালন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আগামী দিনেও এমন জনহিতকর কাজ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ