ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ ‘গণহত্যা দিবস ২০২৬’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বিশেষ স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আসলাম মোল্লা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬২ কিশোরগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার জনাব ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং কিশোরগঞ্জের সিভিল সার্জন জনাব ডা. অভিজিৎ শর্মা।
এছাড়া বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মাহমুদুল ইসলাম জানুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নতুন প্রজন্মের কাছে গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করে বক্তারা বলেন, শোককে শক্তিতে রূপান্তর করে দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ