ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আমিনুল ইসলাম সিয়াম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ বাজারে সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে লিটারপ্রতি ১৪০ টাকায় অকটেন বিক্রি করার অভিযোগ উঠেছে। জ্বালানি তেলের এই অতিরিক্ত দাম আদায়ের ফলে স্থানীয় মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হায়দরগঞ্জ বাজারের কিছু খুচরা বিক্রেতা সিন্ডিকেট করে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে অকটেন বিক্রি করছেন। বর্তমানে সরকারিভাবে অকটেনের লিটারপ্রতি দাম প্রায় ১২০ টাকা নির্ধারিত থাকলেও খুচরা পর্যায়ে তা ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা জানান, দৈনন্দিন চলাচলের জন্য তাদের নিয়মিত অকটেন কিনতে হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই লিটারে ২০ টাকা বেশি নেওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাতায়াত বাড়ায় বিক্রেতারা এই সুযোগ নিচ্ছেন বলে অনেকে ধারণা করছেন। তারা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা প্রয়োজন। অন্যথায় অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলবে।
এ.আই.এস/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ